BDCodeLab- Best Bangladeshi New Papper
শনিবার, ২১ মার্চ ২০২৬
Logo
Logo
শিক্ষা

এবার চাকসুও শিবিরের

নিউজ ডেস্ক
24 Jan, 2026 | 01:01 AM
এবার চাকসুও শিবিরের
টেক্সট সাইজ:
শান্তিপূর্ণ ভোট শেষে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়া জয় পেল ইসলামী শিবির। জুলাই অভ্যুত্থানের পর হওয়া এই ভোটের মাধ্যমে দেশের তিনটি বড় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নেতৃত্ব গেল সংগঠনটির হাতে; ৪৪ বছর পর প্রত্যাবর্তন ঘটল চাকসুতে। বুধবার ভোট শেষের ১২ ঘণ্টা পর ভোর পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের জনাকীর্ণ মিলনায়তনে ফল ঘোষণার সময় উল্লাস আর স্লোগানে জয় উদযাপন করলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বড় ধরনের শোরগোল ছাড়া শেষ হওয়া ভোটের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সেখানে একে একে জয়ীদের নাম ঘোষণা করেন। তখন ভিপি ও জিএসসহ কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই উঠে আসে শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের নাম। নগরী থেকে দূরে পাহাড় ঘেরা এ বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার ৫১৬ ভোটারের মধ্যে ৬৫ শতাংশের ভোট দেওয়ার তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনার। ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি হিসেবে বিপুল ব্যবধানে জয় পেলেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রনি; যিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। তিনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট। তার প্রতিদ্ব্ন্দী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ভোট পেয়েছেন ৪,৩৭৪টি।
Advertisement
24 Jan, 2026

এবার চাকসুও শিবিরের