BDCodeLab- Best Bangladeshi New Papper
শনিবার, ২১ মার্চ ২০২৬
Logo
Logo
খেলাধুলা

ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

শাওন সরদার
31 Jan, 2026 | 11:05 PM
ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম
টেক্সট সাইজ:

আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা। এরই মধ্যে বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (০৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লেখেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’

বিসিবি নির্বাচনের ফল আজই ঘোষণা করা হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।

এর আগে, পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। বুধবার (১ অক্টোবর) সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তিনি। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন।

Advertisement
31 Jan, 2026

ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম