এইচএসসি: চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
টেক্সট সাইজ:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ–৫ দুটোই কমেছে।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন।
গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।
সে হিসেবে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ আর জিপিএ-৫ কমেছে প্রায় ৪ হাজার।











