BDCodeLab- Best Bangladeshi New Papper
শনিবার, ২১ মার্চ ২০২৬
Logo
Logo
বিনোদন

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে এই হরর সিনেমা

নিউজ ডেস্ক
24 Jan, 2026 | 12:21 AM
অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে এই হরর সিনেমা
টেক্সট সাইজ:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেন। লিওনার্দো ডি ক্যাপ্রিওর থ্রিলার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’কেও পেছনে ফেলেছে ‘সিনার্স’। ক্যাপ্রিওর সিনেমাটি ১৩টি শাখায় মনোনীত হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ৯টি করে এবং ‘হ্যামনেট’ ৮টি শাখায় মনোনয়ন পেয়েছে। রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ সেরা চলচ্চিত্র, পরিচালক ও অভিনেতাসহ গুরুত্বপূর্ণ ১৬টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। চলতি বছর উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। এ বছর সেরা সিনেমার দৌড়ে রয়েছে- ‘সিনার্স’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘বুগোনিয়া’, ‘এফ-ওয়ান’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘ট্রেন ড্রিমস’। জানা গেছে, আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে অস্কারের চূড়ান্ত পুরস্কার তুলে দেওয়া হবে।
Advertisement
24 Jan, 2026

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে এই হরর সিনেমা